ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিতর্কিত মন্তব্যের জেরে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি চাকরিচ্যুত

ফেসবুকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় মামলায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত বছরের ৬ অক্টোবর তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এর ফলে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’–এর বিধি ৩(খ) মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু হয়।


তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনার ভিত্তিতে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।


গত ৫ অক্টোবর ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’


ads
ads
ads

Our Facebook Page

↑